← সব অ্যালবাম

আউটডোর ইভেন্ট-২০২৬

ইভেন্ট · টি ছবি · ৭ সেপ্টেম্বর, ২০২৬

সারিঘাটের খোলা মাঠে বিশ্ববিদ্যালয়জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে একসঙ্গে কাটল আনন্দময় একটি দিন। ‘মেধাবী’র এই আউটডোর ইভেন্টের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পারস্পরিক পরিচয় ও সম্পর্ক আরও গভীর করা এবং ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। ফুটবল ও ক্রিকেটের প্রতিযোগিতার পাশাপাশি বস্তাদৌড়, মোরগ লড়াই, দড়িটান ও কাপ পিরামিডসহ ছিল নানা আয়োজন। এর সঙ্গে ছিল ‘ঘুরপাল্লার গোল’ নতুন এই খেলাটিও শিক্ষার্থীদের মাঝে বেশ আগ্রহ তৈরি করে। দিনটি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষক ও শিক্ষার্থীরা পাশাপাশি অংশ নিয়েছেন, একসঙ্গে সময় কাটিয়েছেন এবং নিজেদের মধ্যে তৈরি করেছেন আরও আন্তরিকতার একটি পরিবেশ। জয়-পরাজয় ছিল প্রতিযোগিতার স্বাভাবিক অংশ; তবে দিনশেষে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও ভ্রাতৃত্বই ছিল এই আয়োজনের মূল প্রাপ্তি। ইভেন্ট অনুষ্ঠিত হয়: ২৬ সেপ্টেম্বর ২০২৬