জবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ-২০২৬
ক্যাম্পাস · ২টি ছবি · ৭ সেপ্টেম্বর, ২০২৬
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মেধাবীর পথচলা। শিক্ষার্থীদের জন্য সুন্দর একটি শিক্ষা-পরিবেশ তৈরির ভাবনাও এই পথচলার একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই ভাবনা থেকে এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেধাবী প্রকল্পের বাস্তবায়নে নেওয়া হয়েছে এই উদ্যোগ। গতকাল অনুষ্ঠিত হয় এর উদ্বোধন। দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরঘাট সংলগ্ন এলাকায় কয়েকটি চারা রোপণের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় কর্মসূচিটির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। এ সময় মেধাবী প্রকল্পের ইনচার্জ মামুনুর রশিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। ধারাবাহিকভাবে দ্বিতীয় ক্যাম্পাসে প্রায় ১০ হাজার বৃক্ষচারা রোপণের পরিকল্পনা রয়েছে। বৃক্ষরোপণের তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬