← সব অ্যালবাম
পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬
ইভেন্ট · ২টি ছবি · ৭ সেপ্টেম্বর, ২০২৬
আনন্দ আর গর্বের এক বিশেষ সন্ধ্যা উপহার দিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য! মেধাবী মিলনায়তনে অনুষ্ঠিত হলো আউটডোর ইভেন্ট ২.০, স্টুডেন্ট অব দ্য ইয়ার ও ফটো কনটেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন। তিনি নিজ হাতে তুলে দেন বিজয়ীদের পুরস্কার। শিক্ষার্থীদের প্রতি জানান তাঁর আন্তরিক প্রত্যাশার কথা। মঞ্চে একে একে উঠে আসছিল বিজয়ীরা। কারও অর্জন ছিল মাঠের লড়াইয়ের। কারও অর্জন ছিল ক্যামেরার চোখে ধরা সেরা মুহূর্তের। কারও অর্জন ছিল সারা বছরের নিষ্ঠার ফসল। পুরো মিলনায়তন ভরে উঠেছিল হাসি, করতালি আর গর্বে। পরিশ্রম কখনো বৃথা যায় না। অনুষ্ঠানের তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬